1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ইমামগণের সাথে মতবিনিময় সভা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
সালথায় ইমামগণের সাথে মতবিনিময় সভা
সালথায় ইমামগণের সাথে মতবিনিময় সভা

সালথায় ইমামগণের সাথে মতবিনিময় সভা

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ দে‌শের চলমান প‌রিস্থিতি‌তে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ল‌ক্ষ্যে ফরিদপুরের সালথায় উপজেলার ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে এবং উপ‌জেলা ইসলামিক ফাউ‌ন্ডেশ‌নের সহ‌যো‌গিতায় মঙ্গলবার (১৯ অ‌ক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প‌রিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অ‌ফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ আবু আলী, সালথা থানার এসআই মোজাম্মেল হক, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সহ উপজেলার সকল মসজিদের ইমামগণ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের কেয়ার টেকার মওলানা মাহমুদুল হাসান।

এসময় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সহিংসতা, মারামারী, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সমর্থন করে না। কেউ অন্যায় করলে তার জন্য দেশে আইন আছে। কোন গুজ‌বে কান দি‌বেন না, সব সময় সতর্ক থাক‌তে হ‌বে।

বক্তারা আরও বলেন, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি মহান আল্লাহুকে, আমরা বিশ্বাস করি রসুল (সাঃ) কে, আমরা বিশ্বাস করি কোরআন ও হাদিসকে। আমরা সালথাবাসী শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। যে কোন বিষয়ে পু‌লিশ ও প্রশাস‌নের প্রতি আস্থা রাখ‌তে হ‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page