1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সুজন ফরিদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে
সুজন ফরিদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুজন ফরিদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজন ফরিদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. পলাশ খান, ফরিদপুর থেকে: স্থানীয় দেশ ক্লিনিকের সভা কক্ষে আজ শনিবার সুশাসনের জন্য নাগরিক-সুজন ফরিদপুরের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মো. পলাশ খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মো. কামাল হোসেন। অতিথি হিসাবে ছিলেন যথাক্রমে মো. খোরশেদ আলম, আঞ্চলিক সমন্বয়কারি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, যশোর অঞ্চল এবং মো. গিয়াস উদ্দিন, প্রোগ্রাম অফিসার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।

আলোচনায় অংশগ্রহণ করেন সুজন ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আইনজীবি তৌহিদুল ইসলাম ষ্টালিন, ফরিদপুর সমাচারের সম্পাদক অপূর্ব কুমার দাস, মাছরাঙ্গা টিভির জেলা সংবাদদাতা মো. জাহিদুর রহমানসহ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় দেশব্যাপি চলমান অনলাইন সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচীর সুজন ফরিদপুর জেলার প্রতিনিধি আশরাফ ইসলাম আজাদ বলেন, সুজন একটি নাগরিক সংগঠন যার প্রতিষ্ঠা কাল ২০০২ এবং যার লক্ষ্য ও উদ্দেশ্য একটি ভালো সরকার গঠন ও একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা।

সভায় বাংলাদেশ সরকারের তথ্য অধিকার আইন বাস্তবায়ন ও তার প্রচার বিষয়ক একটি গোল টেবিল বৈঠক সম্পাদন নিয়ে আলোকপাত করেন মো. খোরশেদ আলম। তিনি বলেন তথ্য অধিকার আইন সর্বস্তরে বাস্তবায়ন সরকারের একটি অঙ্গিকার যা দেশের জনগণকে দেশের প্রতিটি দপ্তরের সেবা ও কার্যক্রম সম্পর্কে জানতে সহায়তা করবে এবং যা জনগণের সেবা গ্রহণের পথকে উন্মুক্ত করবে। সভায় সকলে তথ্য অধিকার আইন বাস্তয়নে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন মর্মে মত ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page