1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল : “পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পানাইল মহিউদ্দিন আহমদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদন কেন্দ্রে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতির পিতার ” অসমাপ্ত আত্মজীবনী ” বই পাঠ ও প্রতিযোগিতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বই বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানতীর্থ মহিউদ্দিন আহমদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদন কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মালেক খসরু (পিপিএম) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ শহিদুল ইসলাম সভাপতি ফরিদপুর জেলা কৃষক লীগ ও সদস্য ফরিদপুর জেলা পরিষদ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রিন্সিপাল মনিরুজ্জামান শিকদার, প্রবীর কুমার দাস (লক্ষন) সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা কৃষক লীগ,আব্দুল আউয়াল আকন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান, এবং গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম। সকল বক্তারা বক্তব্য শেষে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সকলকে জাতির জনকের জীবনের দীর্ঘ ইতিহাস। ব্যক্তি মুজিব থেকে বিশ্ব মুজিব হয়ে ওঠার অজানা সব তথ্য তুলে ধরেন।পানাইল মহিউদ্দিন আহমদ স্মৃতি বিজ্ঞান পাঠাগার ও বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিনামূল্যে বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page