1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু

  • বর্তমান সময়: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার শারদীয় দুর্গাপূজার‌ নবমীর দিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপ কমিটির সভাপতি এবং ভক্তদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় ।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) রাত ১২ টার দিকে শারদীয় দূর্গা পুজা নবমির দিনে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপ কমিটির সভাপতি এবং ভক্তদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু।

পরিদর্শন এর সময় বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, ঘনিয়ে আসছে দেবী দূর্গাকে বিদায় জানাবার পালা। করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে এবারের পূজা।গত বছর করোনা ভাইরাস মহামারীর কারনে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা ঠিকমত পূজা উদযাপন করতে পারেননি। কিন্তু এবছর করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় সকল ধর্মের লোক স্বাস্থ্য বিধি মেনে স্বাধীন ও শান্তিপূর্ণ ভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।

শুভেচ্ছা ও মতবিনিময় শেষে পূজা মন্ডপের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তিনি কথা বলেন। এবছর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১৪৬টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page