1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জনশক্তি কর্মসংস্থানের মহাপরিচালক এর টিটিসি পরিদর্শন

  • বর্তমান সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে জনশক্তি কর্মসংস্থানের মহাপরিচালক এর টিটিসি পরিদর্শন
ফরিদপুরে জনশক্তি কর্মসংস্থানের মহাপরিচালক এর টিটিসি পরিদর্শন

ফরিদপুরে জনশক্তি কর্মসংস্থানের মহাপরিচালক এর টিটিসি পরিদর্শন

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (এনডিসি) অতিরিক্ত সচিব মোঃ শহীদুল আলম ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে শুক্রবার সকালে তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও উইন্টার সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। এর আগে টিটিসি পুকুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও প্রশিক্ষনার্থদের প্রশিক্ষন দেওয়ার জন্য একটি নতুন গাড়ির শুভ উদ্বোধন ও দুটি গাছের চারা রোপন করেন অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসক অতুল সরকার।

টিটিসি পরিদর্শন শেষে উইন্টার সেশানের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠানের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ”মুজিব বর্ষের আহব্বান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিটিসির অডিটোরিয়ামে নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নবীন বরন অনুষ্ঠনের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অতিরিক্ত সচিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে যেয়ে তাদের কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করবে এবং অর্থনৈতিক মেরুদন্ডকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি আরো জানান একজন শিক্ষার্থী কারিগরি প্রশিক্ষন এর মাধ্যমে দক্ষ হয়ে দেশে বিদেশে তার দক্ষতানুযায়ী চাকরি করতে পারবে। তিনি বলেন অনেকেই ১ বছর প্রশিক্ষন শেষে নিজের সর্বস্ব হারিয়ে বিদেশে যেতে হয়। তাই এসমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে কাগরিগরি প্রশিক্ষন কেন্দ্রে আওতায় বিদেশ যাওয়ার জন্য স্বল্প সুদে ঋন প্রদান করা হয়ে থাকে। যার ফলে একজন শিক্ষার্থীর আগ্রহ থাকলেই এ সকল সরকারি সুবিধার মাধ্যমে তার নিজের খুব সহজেই একটি পেশা তৈরি করতে পারে। এ সময় বিদেশ গমনে দালালদের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন দেশের বেশ কিছু প্রতারক চক্র উচ্চ লাভের আশা দিয়ে অসহায়দের প্রলোভিত করে প্রতারণা করে আসছে। ফলে ঐ সকল লোকজন বিদেশে গিয়ে একদিকে যেমন নিজেরা বিপদে পরে, অপর দিকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ হয়ে সরকারি নিয়ম অনুযায়ী বিদেশে গমনের পরামর্শ দেন।

একই সাথে অত্র প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোঃ শহীদুল আলম এর সহধর্মী ওয়াহিদা খানম, মেরিন একাডেমীর অধ্যক্ষ খোরশেদ আলম, মাগুরা টিটিসির অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, রাজবাড়ী টিটিসি অধ্যক্ষ ফাতেমা নারগিস, আলফাডাঙ্গা টিটিসির অধ্যক্ষ শাহিনুর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণরত বিদেশ গামী পুরুষ কর্মীদের তিন দিন, মহিলা কর্মীদের একমাস মেয়াদী হাউজ কিপিং কোর্স, সিপ প্রকল্পের অধিনে পরিচালিত চার মাস মেয়াদী সম্পুর্ন ফ্রি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্রেন্যান্স কোর্স এবং স্কিল ট্রেনিং গার্মেন্চ সহ এর ছয়টি কোর্সের ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। টিটিসি এর নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান খান। এ সময় ফরিদপুর কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জননশক্তি কর্মসংস্থানের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page