1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা

  • বর্তমান সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ বুধবার (৬ অক্টোবর) দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুমিনুল ইসলাম, আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান(জিয়া), সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার রায়, কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান (জুয়েল), দিনাজপুর পৌর কাউন্সিলর মোঃ জুলফিকার আলী(স্বপন), মোঃ রেহাতুল ইসলাম (খোকা), শংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব সুশীল কুমার রায়সহ সাংবাদিকবৃন্দ ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page