1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দ্রুত নাগরিক সুবিধার জন্য নিবন্ধন আবশ্যক’- ফরিদপুরের জেলা প্রশাসক

  • বর্তমান সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে
দ্রুত নাগরিক সুবিধার জন্য নিবন্ধন আবশ্যক’- ফরিদপুরের জেলা প্রশাসক
দ্রুত নাগরিক সুবিধার জন্য নিবন্ধন আবশ্যক’- ফরিদপুরের জেলা প্রশাসক

দ্রুত নাগরিক সুবিধার জন্য নিবন্ধন আবশ্যক’- ফরিদপুরের জেলা প্রশাসক

আলমগীর জয় : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষনিক যেকোন সেবা প্রদান সহজ হবে। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, উন্নত দেশে পপুলেশন রেজিস্টার থাকে। এই রেজিস্টারে প্রত্যেক সিটিজেনের তথ্য থাকে। আমাদেরে দেশের এরকম প্রচেষ্টা শুরু হয়েছে।

এ প্রচেষ্টার প্রথম ধাপ জন্ম ও মৃত্যু নিবন্ধন। জনাব অতুল সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশের প্রথম ধাপ অতিক্রম করছি। ফরিদপুর পৌর এলাকার নিবন্ধনের বিষয়ে বলেন, এতদিন প্রায় দেড় লাখ নাগরিকের জন্য মাত্র একটি আইডি দিয়ে নিবন্ধন কার্যক্রম হতো। তবে অচিরেই ৯টি আইডির ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে ২৭ টি ওয়ার্ডের জন্য ২৭ টি আইডির ব্যবস্থা করা হবে। ৬ অক্টোবর ২০২১ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারেরর উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান।

উন্মুক্ত আলোচনায় রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পৌর কাউন্সিলর হানিফ শেখ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান, ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থী নাইমুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেনি পেশার দেড় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page