1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার সবচেয়ে বড় অবদান শিক্ষকের ………জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে
মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার সবচেয়ে বড় অবদান শিক্ষকের .........জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী
মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার সবচেয়ে বড় অবদান শিক্ষকের .........জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

 মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার সবচেয়ে বড় অবদান শিক্ষকের ………জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে শিক্ষক সমাবেশে মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার সবচেয়ে বড় অবদান হচ্ছে শিক্ষকের বলেছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। আজ মঙ্গলবার ( ৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল-এর সভাপতিত্বে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, “শিক্ষকতা পেশা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা”। মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ গড়ার সবচেয়ে বড় অবদান হচ্ছে শিক্ষকের। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষাদানের মহান ব্রত নিয়ে কাজ করেন একেকজন আদর্শ শিক্ষক। সবাই আদর্শ শিক্ষক হতে পারেন না। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদের যোগ্য করে গড়ে তোলেন একজন আদর্শ শিক্ষক। সবাই আদর্শ শিক্ষক হতে পারেন না। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার। স্বীয় জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদের যোগ্য করে গড়ে তোলেন একজন আদর্শ শিক্ষক।

তিনি আরো বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের রোল মডেল বা আদর্শ পথপ্রদর্শক। একজন আদর্শ শিক্ষক ছাত্রছাত্রীদের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারেন। শ্রেণিকক্ষের বাইরেও ছাত্রদের সঙ্গে একজন শিক্ষকের যোগাযোগ থাকা উচিত। কোনো ছাত্র হয়তো লেখালেখিতে ভালো, তাকে উদ্বুদ্ধ করতে হবে। কেউ ভালো গান গায়, কেউ খেলাধুলায় ভালো, কেউ বিতর্ক করতে পছন্দ করে। এসব বিষয়ে শিক্ষকদের গাইড করতে হবে। তাই ক্লাসরুম ও ক্লাসরুমের বাইরে; দুই জায়গাতেই শিক্ষকদের একটা বড় ভূমিকা থেকে যায়।

এ সময় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আছলাম উদ্দীন, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মধ্যমিক কর্মকর্তা মিরাজুল ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, সহ-সভাপতি বুনু বিশ্বাস, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। এ ছাড়া অন্যন্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন জুবলী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন ও রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসনা ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page