1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

 বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে………. নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ 

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে
 বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে.......... নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ 
 বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে.......... নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ 

 বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে………. নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ 

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরলে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে বললেন, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)। আজ মঙ্গলবার (৫ অক্টোবর)সকালে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিভুতি ভুষন সরকারের পরিচালনায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে উপজেলার সকল পুজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি)।

মতবিনিময় সভায় নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী(এমপি) বলেন, আমাদের পুজা মন্ডপে যে উৎসবটি হয়। সেই উৎসবটি হয়তো আমাদের কিছুটা স্বাস্থ্যবিধির কারনে দুর্বল হয়ে গেলেও মনের দিক থেকে যে উৎসব সেটার কোন কমতি থাকবে না। কারণ বাংলাদেশ এখন সম্পুর্ন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। যেই সাম্প্রদায়িকতার বিশ বাংলাদেশে ঢেলে দেওয়া হয়েছিল। যেই সাম্প্রদায়িকতা দিয়ে বাংলাদেশকে খন্ড বিখন্ড করার চেষ্টা করা হয়েছিল। সেই সাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়ে গেছে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি বাংলাদেশে মুখ থুবরে পরে গেছে। অনেকেই এই সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে বাংলাদেশে ক্ষমতা কুক্ষিতকতা করার জন্য একটা স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করেছিলেন।

কিন্তু বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে একটা অসাম্প্রদায়িক চেতনার মধ্যদিয়ে আমরা জয়যুক্ত হয়েছি। যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে রণাঙ্গনে পাকিস্তানী হানাদার বাহীনির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং আমরা জয়যুক্ত হয়েছি। এবং বিজয়ী হওয়ার পরে যে বাংলাদেশে সংবিধান করা হয়েছে সেই সংবিধানে সাম্প্রদায়িকতার কোন স্থান দেওয়া হয় নি। আমাদের সংবিধান একটি অসাম্প্রদায়িক সংবিধান। এবং এই কারণেই পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুষ্ঠু সংবিধান হিসেবে বাংলাদেশের সংবিধানকে ধরে নেওয়া হয়।

এই সংবিধানকে ৭৫ এর ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করার পরে এই সংবিধানকে ক্ষত-বিক্ষত করা হয়েছিল। সাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল এবং অপরাধীদেরকে এই সাংবিধানিকভাবে তাদেরকে রক্ষা করা হয়েছিল। এবং এই সংবিধান দিয়ে হত্যাকারীতের রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। একদিকে সাম্প্রদায়িকতা একদিন অপরাধী এবং খুনীদেরকে এই সংবিধান দিয়ে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু অনেক লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আমরা সেই অপশক্তিকে আমরা শুধু পররাষ্ট্রই করি নি বাংলাদেশ আজকে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল পৃথীবির বিস্ময়কর অর্থনীতিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা মিলেনিয়াম গোল্ড যেটা আমাদের ২০১৫ সালের মধ্যে অর্জন করার কথাছিল। আমরা মিলেনিয়াম গোল্ড ২০১৪ সালের আগে অর্জন করেছিলাম। আমাদের এসডিজি ২০৩০ সালে আমাদের অর্জন করার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২০২৬-২৭ সালের মধ্যে আমাদের লক্ষমাত্রা আমরা অর্জন করব। এবং এই কারনে মাননীয় প্রধানমন্ত্রী এবার জাতিসংঘে তিনি যখন সাধারণ অধিবেশনে গিয়েছেন তখন এসডিজির যে ধারাবাহিক পথ চলার কারনে মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে পুরুস্কৃত করা হয়েছে এবং তাকে সম্মানিত করা হয়েছে। যেই সম্মান মাননীয় প্রধানমন্ত্রী বাংলার ১৬ কোটি মানুষকে উৎসর্গ করেছে। তিনি বলেছেন আমাদের যে অর্জন এই অর্জন শুধু আমার একার নয় বাংলাদেশের মানুষের সমর্থন আছে বলেই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে।

বাংলাদেশ এই করোনা মহামারীর মধ্যেও আমাদের যে জিডিপি সেটা আমরা ৫ ভাগ ধরে রাখতে পেরেছি। পৃথীবির অধিকাংশ দেশেই জিডিপি তাদের ধরে রাখতে পারে নাই। আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের পারকেবিটেল ইনকাম প্রতিজনে আমাদের যে আয় সেটা ২ হাজার ২৭০ ডলার ছাড়িয়ে গেছে। আমাদের রির্জাভ ৫০ বিলিয়ন ছুঁই ছুঁই করছে। তিনি আরো বলেন, যারা সাম্প্রদায়িকতা দিয়ে এই দেশকে বিভক্ত করতে চেয়েছিল পারত পক্ষে তারা এই বাংলাদেশকে ব্যর্থ করতে চেয়েছিল। যারা এই বাংলাদেশকে সাম্প্রদায়িকতা দিয়ে শাসন করতে, শোষন করতে চেয়েছিল তারা আমাদের মুক্তিযুদ্ধকে অবমানিত করতে চেয়েছিল। তারা এই মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে যে অর্জন আমাদের গর্ব ও অহংকারের জায়গা, সেই গর্ব ও অহংকারের জায়গাকে তারা কলঙ্কিত করেছিল।

আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে। বিরলের ৯৪টি দুর্গা মন্ডপে শারদীয় দুর্গোৎসব হবে আমি জানি অতীতে যে ভয়ভীতি নিয়ে আমরা যে পুজা উদযাপন করতাম সেই ভয়ভীতি আর এখন নাই। কারন যারা ভয়ভীতি দেখাতো বা যারা এই অপকর্মগুলো করতো তাদেরকে নির্মুল করতে আমরা সর্মথ হয়েছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে সাফল্য দেখিয়েছে বাংলাদেশে পৃথীবির ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুজন সরকার, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক(সাগর), বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিরল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম প্রমূখ। দিনাজপুর বিরল উপজেলার ৯৪ টি মন্ডপের মধ্যে প্রতিটি মন্ডপে ১৫ হাজার টাকা, শাড়ী ও পুরোহিদদের ধুতি উপহার দেয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page