1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে পিএসটিসি’র কর্মশালা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪২৮ বার পড়া হয়েছে
নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে পিএসটিসি’র কর্মশালা অনুষ্ঠিত
নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে পিএসটিসি’র কর্মশালা অনুষ্ঠিত

নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে পিএসটিসি’র কর্মশালা অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিবঃ নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যে আইন রয়েছে তা শতভাগ বাস্তবায়নের লক্ষে ফরিদপুরে ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প কানাডা ভিত্তিক সংস্থা পিএসটিসি এর আয়োজনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ই অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় ব্রাক লার্নিং সেন্টারের অডিটোরিয়ামে মধুখালী উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও চেয়ারম্যানদের উপস্থিতিতে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং জোরপূর্বক বাল্যবিবাহ এবং নারী ও শিশু বান্ধব আইনগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত বিষয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তাগণ এ সময় পিতা মাতা, এলাকার গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি গ্রামে একটি করে বল্য বিবাহ নিরোধ কমিটি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন এবং বাল্য বিবাহের ভয়াবহতার বিষয়ে সকলকে সচেতন করার বিষয়েও পরামর্শ দেন। এছাড়াও, স্থানীয় পর্যায়ে আইনগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে জনসচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সাথে ঘরে ঘরে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, যৌন সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধের নিতিমালা অনুযায়ী আইনের সঠিক বাস্তবায়ন করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় পিএসটিসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রেজাউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জেবুন্নাহার শিলা, একাউন্টস এন্ড এডমিন অফিসার পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এ কর্মশালায় মধুখালি উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ঈসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, আনসার ভিডিপি সদস্য নিরব বিশ্বাস, গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, কামালদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মিয়া, রায়পুর ও কামারখালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড মেম্বার, বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page