1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন
ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

মানিক দাস : শিক্ষা পুনরুদ্ধারে কেন্দ্রবিন্দুতে শিক্ষক এই স্লোগান এর মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা এর উদ্যোগে এক আলোচনা সভা আজ বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সমিতির সভাপতি কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকশিস এর সাবেক সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মানিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ মোসাহেব হোসেন ঢালী, আবুল কাশেম, মাহবুবুর রহমান, ডক্টর বিমল কুমার বিশ্বাস, আবুল কালাম আজাদ, আবুল কাশেম, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ ফরিদপুর মুসলিম মিশন কলেজ।

সভায় বক্তারা সকল শিক্ষাব্যবস্থা জাতীয় করনের জন্য সরকারের নিকট দাবী জানান, এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন প্রত্যাশা করেন, শিক্ষকদের উপযুক্ত সম্মানী ও সম্মান দেওয়ার দাবি জানান এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page