1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

চরভদ্রাসনে পদ্মা নদীর আড়াআড়ি বাঁধ অপসারন

  • বর্তমান সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে পদ্মা নদীর আড়াআড়ি বাঁধ অপসারন
চরভদ্রাসনে পদ্মা নদীর আড়াআড়ি বাঁধ অপসারন

চরভদ্রাসনে পদ্মা নদীর আড়াআড়ি বাঁধ অপসারন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন নমুর ছ্যাম কোলের মধ্যে পুতা প্রায় ৩০০ মিটার আয়তনের আড়াআড়ি বাঁধটি রোববার দুপুর ১২ টায় আকস্মিক অভিযান চালিয়ে অপসারন করা হয়েছে। সম্প্রতি স্হানীয় কিছু অসাধু জেলে পদ্মা নদীর উক্ত কোল মুখে আড়াআড়ি বাঁধ নির্মান করে মৎস্য সম্পদ নীধন করে চলছিল। উপজেলা মৎস্য অফিস এ খবর জানতে পেরে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, ক্ষেত্র সহকারী শামীম আরফিন, চরভদ্রাসন থানার এসআই জগন্নাথ ও দুই পুলিশ কনস্টেবল এ অভিযানে অংশ নেন।

জানা যায়, স্হানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জৈনক বিকাশ হলদার উপজেলা পদ্মা নদীর নমুরছ্যাম নামক কোল মুখে বাঁশ ও জাল দিয়ে ঘিরে মৎস্য চলাচল পথ রুদ্ধ করে গত এক সপ্তাহ ধরে সর্ব প্রকার দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ ধ্বংস করে চলছিল। এতে স্হানীয় অন্যান্য জেলেদের জীবন জীবিকা অর্জনে বিঘ্ন ঘটছিল। প্রায় আড়াই কি.মি. আয়তনের পদ্মা নদী সংলগ্ন ওই কোলে আড়াআড়ি বাঁধ পুতে তারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। তাই সংশ্লিষ্ট প্রশাসন উক্ত অবৈধ বাঁধটি অপসারন করে উপজেরার নমুরছ্যাম কোলটি উন্মুক্ত করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page