1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৫২ বার পড়া হয়েছে
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মহা বিনিময় সভা আজ বেলা ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস । অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষের সহধর্মিনী র এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সহকারী প্রকৌশলী শামসুল আলম, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান,, পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার মন্ডল, উপজেলা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার ‌ অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌরসভার সচিব তানজিলূর রহমান।

সভায় মেয়র অমিতাভ বোস পৌরসভা সকল কাজে সবার পরামর্শ কামনা করেন। তিনি ফরিদপুর পৌরসভার উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে ফুটবল টুর্নামেন্ট চলছে এবং আগামী দিনে শীতের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট হবার ঘোষণা দেন। তিনি প্রত্যেকটা মন্দিরে ৫০০০ টাকা পঁচিশটি করে শাড়ি এবং ব্যক্তিগত তহবিল থেকে ২০০০ টাকার অনুদান ঘোষণা করেন। তিনি সবার পরামর্শ নিয়ে ফরিদপুর পৌরসভা কে একটা উন্নত ও দৃষ্টিনন্দন পৌরসভা করার আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page