1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয় এ এক মত বিনিময় সভা আজ সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলার পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুন কুমার মন্ডল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সংশ্লিষ্ট সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আসন্ন দুর্গাপূজাকে স্বতঃস্ফূর্তভাবে পালন করা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে ও আগামী দুর্গা পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ উদ্যোগ গ্রহণে পুলিশ সুপার মহোদয় আশ্বাস প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page