মানিক দাস : ফরিদপুরে ইসকনের উদ্যোগ্যে দুই দিন ব্যাপি গৌড় কথা ও কির্তন মেলা গতকাল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে দিন ব্যাপি বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আয়োজন করে ইসকন। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আরথি, নৃসিংহ দেবের আরতি, তুলশি আরতি, দর্শন আরথি, গুরু পূজা, সন্ধ্যা আরতি ইত্যাদি। সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কির্তনিয়া ভারতের মায়াপুরের শ্রীপাদ নাড়– গোপাল দাস। বিশেষ বক্তা ছিলেন ইসকন বাংলাদেশের সাধারন সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ফরিদপুর ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারি। উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
You cannot copy content of this page
Leave a Reply