1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশিত চার দফা বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ ফরিদপুর জেলা শাখা। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনের সদস্য সচিব সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন আইডিইবির সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক একেএম শামসুল আলম, এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী নুরুল হক মোল্লা, সংগ্রাম কমিটির আহ্বায়ক শামস উদ্দিন তালুকদার । প্রমূখ। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম অহিদ, সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন আন্তর্জাতিক মানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স কে তিন বছর রূপান্তর, অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বিএনবিসি ২০০০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ধারা উপধারা সংশোধন , ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা পূরণের দাবি জানান। তারা অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে পরবর্তীতে আরো ব্যাপক কর্মসূচি ঘোষণা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page