1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসন হাসপাতালকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন নিক্সন চৌধুরী

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসন হাসপাতালকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন নিক্সন চৌধুরী
চরভদ্রাসন হাসপাতালকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন নিক্সন চৌধুরী

চরভদ্রাসন হাসপাতালকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করলেন নিক্সন চৌধুরী

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) কর্তৃপক্ষের হাতে এ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

ফিতা কেটে উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমানের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন নিক্সন চৌধুরী। নিক্সন চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ৪১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের নতুন একটি হাইস অ্যাম্বুলেন্স বরাদ্দ পায়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, নতুন এই অ্যাম্বুলেন্সটি বরাদ্দ পাওয়ায় এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা গুরুতর অসুস্থ রোগীদের ২৭ কিমি রাস্তা পাড়ি দিয়ে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো সহজতর হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সমাজসেবক বজলু মৃধা, সাবেক ভিপি মিজানুর রহমান, মো. মোরাদ হোসেন, মো. রাসেল জামান, হাসপাতালের চিকিত্সক ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page