1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী পর্বে উন্নিত ২ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড একাদশ

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী পর্বে উন্নিত ২ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড একাদশ
মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী পর্বে উন্নিত ২ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড একাদশ

মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরবর্তী পর্বে উন্নিত ২ নং ওয়ার্ড ও ১০ নং ওয়ার্ড একাদশ

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ আজকে দুটো মাঠে দুটো খেলা অনুষ্ঠিত হয়। শহরের শেখ জামাল স্টেডিয়ামে ১০ নং ওয়ার্ড একাদশ টাইব্রেকারে ১১নং ওয়ার্ড একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এতে ১১ নং ওয়ার্ড দলের পক্ষে প্রশান্ত এবং ১০ নং ওয়ার্ড দলের পক্ষে বাপ্পি একটি করে গোল করেন। এরপর টাইব্রেকারে ১০ নং ওয়ার্ড একাদশ ৫-৪ গলে ১১ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করেন।

এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের বাপ্পি। তাকে পুরস্কার দেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ইদ্রিস খান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল আরেফিন সাগর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম। অন্যদিকে শহরের কোমরপুর এমএ আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত অপর খেলায় জয়লাভ করে ২ নং ওয়ার্ড একাদশ। এদিন তারা প্রতিপক্ষ ৬ নং ওয়ার্ড একাদশকে ২-০ গোলে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন আসিফ ও অনিক‌ খেলায় জয়ী দলের আসিফ কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত হোসেন রাজিব ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কুদ্দুসুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page