1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত
চরভদ্রাসনে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

চরভদ্রাসনে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।

এ উপলক্ষে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শুধুমাত্র রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন করে টিকা প্রদানের ব্যবস্থা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, বিকেল ৪টা পর্যন্ত উপজেলায় ৩ হাজার করোনা টিকা প্রদান করা হয়। এ কার্যক্রমের জন্য উপজেলার ৩ টি কেন্দ্রে মোট ৯৬ জন কাজ করেছেন।এছাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটার মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। পাশাপাশি এ উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়,

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page