1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর সদর-৩ আসনের এমপি’র পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে অনুদান

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর-৩ আসনের এমপি'র পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে অনুদান
ফরিদপুর সদর-৩ আসনের এমপি'র পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে অনুদান

ফরিদপুর সদর-৩ আসনের এমপি’র পক্ষ থেকে মসজিদ ও মন্দিরে অনুদান

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর ডি.ও পত্রের প্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ ও মন্দিরের অনুকূলে মঞ্জুরীকৃত অনুদান বিতরণ করা হয়েছে।

২৯শে সেপ্টেম্বর ২০২১ বুধবার বেলা ১১ টায় ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম এর সভাপতিত্বে এই অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ শামসুন্নাহার মুহিতসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় ২৫টি মসজিদ ও ৫টি মন্দিরে দশ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page