1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

  • বর্তমান সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে
সালথায় মা‌ছের পোনা অবমুক্তকরণ
সালথায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

সালথায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

আ‌রিফুল ইসলাম,সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ বে‌শি বে‌শি মাছ চাষ ক‌রি, বেকারত্ব দুর ক‌রি এই প্রতিপাদ‌্য বিষয় কে সাম‌নে রে‌খে ২০২১-২০২২ অর্থ বছ‌রে দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা মৎস‌্য দপ্ত‌রের বাস্তবায়‌নে বুধবার (২৯ সে‌প্টেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের চু‌লের বি‌লে, মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কাগদী বাওরসহ উপজেলার ৬‌টি জলাশ‌য়ে এই মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপজেলা মৎস্য অফিসার রা‌জিব রায়, উপ‌জেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, রামকান্তপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সাংবা‌দিক আবু না‌ছের হোসাইন, যুবলীগ নেতা সো‌হেল মাহমুদ প্রমূখ।

এসময় জেলা মৎস্য অফিসারের প্রতিনিধি হিসেবে আলফাডাঙ্গা উপজেলার মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ। উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় বলেন, ২০২১-২০২২ অর্থ বছ‌রের আওতায় দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় উপ‌জেলার ৬টি স্থানে মোট ৩৩৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ অব্যাহত থাকবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page