1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি এর সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক রেজভি জামান, ব্লাস্টের সমন্বয়কারি ও সনাক এর সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সংস্থাপন শাখা, গোপনীয় শাখা ও ট্রেজারী শাখা) তারেক হাসান। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তথ্য অধিকার আইনে যথাযথ বাস্তবায়নের ফলে প্রশাসনে সচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে, দুর্নীতি হ্রাস পাবে। এ সময় সরকারি দপ্তরের প্রধানগণ এনজিও প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page