1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্ম‌দি‌ন উপল‌ক্ষ্যে সালথায় আঃলী‌গের আ‌লোচনা সভা

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৫তম জন্ম‌দিন উপল‌ক্ষে কেক কেটে জন্ম‌দিন পালন ক‌রে‌ছে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ। এই উপল‌ক্ষ্যে উপ‌জেলা আওয়ামীলী‌গের আ‌য়োজ‌নে মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) বেলা ১০ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আ‌লোচনা সভা শে‌ষে ২৫ পাউন্ড ওজ‌নের এক‌টি কেক কাটা হয়।

উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দেলোয়ার হো‌সেন মিয়ার সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ সভাপ‌তি কাজী দে‌লোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ওহাব মিয়া, গিয়াসউ‌দ্দিন আহ‌ম্মেদ, সাংগঠ‌নিক সম্পাদক চৌধুরী সা‌ব্বির আলী, ম‌হিলা ভাইস‌ চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি খায়রুজ্জামান বাবু মোল‌্যা, ম‌হিলা আওয়ামীলীগ নেত্রী জান-ই মারজানা শার‌মিন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল প্রমূখ। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন ফ‌রিদপুর জেলা যুবলী‌গের আহ্বায়ক ক‌মি‌টির সদস‌্য শওকত হো‌সেন মুকুল।

আ‌লোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বর্ণাঢ‌্য রাজ‌নৈ‌তিক জীবন নি‌য়ে আ‌লোচনা ক‌রেন এবং তার সমৃদ্ধ জীব‌ন কামনা ক‌রেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page