1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সাধক হালীম সংগীত স্মৃতি পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • বর্তমান সময়: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সাধক হালীম সংগীত স্মৃতি পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানিক দাস : ফরিদপুর স্টেশন রোডে অবস্থিত  সাধক হালীম স্মৃতি পরিষদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার রাতে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জলিল শেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হক রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনুস মিয়া ও সংগঠনের সহ-সভাপতি আওয়াল ফকির।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মুসা। অনুষ্ঠানে সাধক হালিম এর জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে হালিমের সংগীত পরিবেশন করা হয়। এতে হালিম সঙ্গীত পরিবেশন করেন হালিম দেওয়ান, হালিম হাওলাদার, আব্দুল জলিল, সেক কাদের আব্দুর রহমান, লিটন মিয়া , শেখ সালাম প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page