1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফরিদপুরে মাননীয় প্রধান মন্ত্রীর  ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের পতাকা উত্তোলন,  আনন্দ মিছিল ও সভা  অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে মাননীয় প্রধান মন্ত্রীর  ৭৫ তম জন্মদিন পালন
ফরিদপুরে মাননীয় প্রধান মন্ত্রীর  ৭৫ তম জন্মদিন পালন

ফরিদপুরে মাননীয় প্রধান মন্ত্রীর  ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের পতাকা উত্তোলন,  আনন্দ মিছিল ও সভা  অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য রেলি  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়
সকাল সাড়ে দশটায়  ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত সংগঠনের সভাপতি জনাব সুবল সাহার নেতৃত্বে  মাননীয় প্রধান মন্ত্রীর ৭৫  জন্মদিন পালন উপলক্ষে এক পতাকা উত্তোলন অনুষ্ঠান,  আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে প্রেসক্লাব পর্যন্ত  ও প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা  অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন,সহ-সভাপতি জনাব শামীম হক, সহ-সভাপতি এ কে আজাদ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, যুগ্ম- সাধারন সম্পাদক জনাব মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক জনাব ঝর্ণা হাসান,   আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জনাব আইভী মাসুদ,কতোয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুর রাজ্জাক মাস্টার,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব শওকত আলী জাহিদ,জেলা শ্রমিক লীগের সভাপতি জনাব আক্কাস হোসেন, শহর আওয়ামী আহবায়ক মনিরুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শামীম,  জেলা  ছাত্রলীগের সভাপতি  তামজিদুর রশিদ চৌধুরী (রিয়ান), এ সময়  জেলা ছাত্রলীগ , আওয়ামীলীগ,  স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের  অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন এডভোকেট অনিমেষ রায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
সভায় নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 সভার দ্বিতীয় পর্বে  সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page