1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথার বল্লভদীতে ওয়ার্ড আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

  • বর্তমান সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৬ বার পড়া হয়েছে
সালথার বল্লভদীতে ওয়ার্ড আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
সালথার বল্লভদীতে ওয়ার্ড আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

সালথার বল্লভদীতে ওয়ার্ড আঃলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়, পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্ডিবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী দেলোয়ার, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার শাহিন, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি শাহাদাব আকবর লাবু চৌধুরীর উপস্থিতিতে জনসমর্থন বিবেচনায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page