1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

  • বর্তমান সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার
চরভদ্রাসনে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

চরভদ্রাসনে ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

সাজ্জাদ হোসেন সাজু , চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন মোল্যা শুভ (৩২) ও যুগ্ন আহ্বায়ক রাজিব মোল্যা (২৮) কে অনুমতি ছাড়া শুছেচ্ছা মিছিল করার দায়ে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রোববার সকাল ১১ টায় চরভদ্রাসন সরকারি কলেজ রোড এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়। চরভদ্রাসন থানার সেকেন্ড কর্মকর্তা এসআই সৈয়দ আওলাদ হোসেন জানান, “ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে ওই দুই নেতার নেতৃত্বে মিছিল করা হয়েছে এবং পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদানের দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরর পর কোর্টে চালান করা হবে”।

উপজেলা ছাত্রদল সূত্র জানায়, মাত্র ক’দিন আগে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার নেতা মোঃ শহীদুল ইসলাম বাবুলকে সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়েছে। আর এই আনন্দে রোববার সকালে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা বাসষ্ট্যান্ড থেকে বের হয়ে সদর বাজার চত্তর প্রদক্ষিন করে চরভদ্রাসন সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রদল আনন্দ মিছিল করার জন্য প্রশাসনিক অনুমতি নেয়নি বলেও জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page