1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ বিকাল সাড়ে চারটায় ফরিদপুুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জনাব অলক সেন এর সভাপতিত্বে ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি ও দেশের বিভীন্ন স্থানে প্রতিমা ভাংচুর এর প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনাব অরুণ কুমার মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস কুমার সাহা,জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শহর পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি সুরজিত কুমার কুণ্ডু, জনাব তুষার কুমার দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ গৌরাঙ্গ চন্দ্র দের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।এছাড়াও দেশের বিভীন্ন স্থানে মুর্তি ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান ও দোষীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page