1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক নির্বাচিত হলেন কাজী আব্দুস সোবহান

  • বর্তমান সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক নির্বাচিত হলেন কাজী আব্দুস সোবহান
ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক নির্বাচিত হলেন কাজী আব্দুস সোবহান

ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক নির্বাচিত হলেন কাজী আব্দুস সোবহান

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের কৃতী সন্তান মানবতার ফে‌রিওয়ালা খ‌্যাত দানবীর কাজী আব্দুস সোবহান সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। রোববার ( ২৬ সেপ্টেম্বর) আওয়ামী মৎস্যজীবীলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়ীদুর রহমান ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর ফরিদপুর জেলা কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান (পরশ), বোরহানুস সুলতান, মামুন আল কাওসার নাদিম, মোঃ মমিনুর রহমান সবুজ, মোঃ আব্দুল কুদ্দুস, উত্তম কুমার মালো, মোঃ জহিরুল ইসলাম লিটন, মোঃ মহিদুল ইসলাম, শেখ শাহিনুর রহমান, সদস্য সচিব হিসাবে মোঃ ফরিদ মিয়া, সদস্য কাইফুল কবির রাসেল, মোঃ আশিকুর রহমান খান, গোলাম রব্বানী প্রমূখ।

কাজী আব্দুস সোবহানকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক করায় ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কাজী আব্দুস সোবহান ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারের কাজী মোসলেম উদ্দিনের জ্যোষ্ঠ পুত্র। কাজী আব্দুস সোবহান একজন সফল ব‌্যবসায়ী ও বি‌শিষ্ট শিল্পপ‌তি। তিনি রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

নিজের জন্মস্থানের মানুষের জন্য কাজী আব্দুস সোবহান দানবীর হয়ে সক‌ল মানুষের পাশে দাড়িয়েছেন। মসজিদ, মাদরাসায় নির্মাণ কাজে ও ধর্মীয় প্রতিষ্ঠা‌নের বি‌ভিন্ন উপকরণ কি‌নে দেন পাশিাপা‌শি হাসপাতা‌লে রো‌গির খোঁজ খবর ও আ‌র্থিক সাহায‌্য ক‌রেন তি‌নি। এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে আজ তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে খ‌্যা‌তি লাভ করেন, অ‌নে‌কেই তা‌কে মানবতার দূত ব‌লেও ডা‌কেন।

আওয়ামী পরিবারের সন্তান হিসাবেই তিনি পরিচিত। স্কুল জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে আসছেন তিনি। বিভিন্ন সময় আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থেকে সামাজিক ও দলীয় কর্মকান্ডে যুক্ত থেকেছেন। দীর্ঘদিন ধরে চলমান রাজনীতির অগ্রভাবে থাকার ফল হিসাবে আওয়ামী মৎস্যজীবিলীগের জেলা কমিটিতে তাকে গুরুত্বপূর্ন পদে রাখা হয়েছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page