মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা এমপি র ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আগামীকাল দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয় এ সকাল দশটায় দলীয় পতাকা উত্তোলন, ১০-৪০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১০-৫০ মিনিটে জনো নেত্রী শেখ হাসিনা এমপির শুভ জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয় হতে আনন্দ রেলি, সকাল ১১-৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা, বাদ আসর চকবাজার জামে মসজিদে দোয়া মাহফিল, এছাড়া ফরিদপুর জেলার সকল মন্দির, চার্চ, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা।
You cannot copy content of this page
Leave a Reply