1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির করোনা সেলের উদ্যোগে ঔষধ বিতরন

  • বর্তমান সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির করোনা সেলের উদ্যোগে ঔষধ বিতরন
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির করোনা সেলের উদ্যোগে ঔষধ বিতরন

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির করোনা সেলের উদ্যোগে ঔষধ বিতরন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির করোনা সেলের উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারীতে করোনার ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওষুধ সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,

এ উপলক্ষে বোয়ালমারী পুরনো বাসস্টান্ডে রাতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় জনগণের পাশে ছিলো আগামীতে ও থাকবে। দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকলেও সব দুর্যোগে সকল মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে।” এটাই বিএনপির রাজনৈতিক আর্দশ।

বিএনপি নেত্রী, নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মানুষের ভোটাধিকার আদায়ে বিএনপি ও জিয়া পরিবার ছাড়া কেউ কথা বলেনি, সকলে সম্মিলিত ভাবে এগিয়ে আসুন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে করি। মানুষের পক্ষে কথা বলার অধিকার আদায় করি। “মানুষের অধিকার আদায় ও দেশনেত্রীকে মুক্ত করতে নেতাকর্মীদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান রিংকু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,আবজাল হোসেন খান পলাশ, সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।

বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে,সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিয়া মুকুল, মো. ইকরাম হোসেন, ইমরান হোসেন প্রমুখ।
উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page