1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুর ইউ পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর কাজীর গণসংযোগ

  • বর্তমান সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে
সদরপুর ইউ পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর কাজীর গণসংযোগ
সদরপুর ইউ পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর কাজীর গণসংযোগ

সদরপুর ইউ পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর কাজীর গণসংযোগ

মাসুদ হাওলাদার, সদরপুর উপজেলা প্রতিনিধি : সদরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যপক উৎসাহ উদ্বিপনা বিরাজ করছে। এদিকে ইউনিয়নের সর্বত্র চেয়ারম্যান পদপ্রার্থী জাফর কাজী নির্বাচনী প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন। (বিস্তারিত ভিডিওতে)

 

ফরিদপুর, সদরপুরের ১৭ রশি গ্রামের আলহাজ্ব আব্দুল মজিদ কাজীর দ্বিতীয় পুত্র জাফর কাজী স্থানীয় রাজনৈতিক অঙ্গনে অতি-পরিচিত মুখ । ছাত্র রাজনীতির মধ্যদিয়েই তাঁর রাজনীতির গোড়াপত্তন হয়। নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে অল্পদিনের মধ্যেই ব্যাপক আলোচনায় চলে আসেন। জাফর কাজীর অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং জোরদার নের্তৃত্বের জন্য তিনি ক্রমেই সবার প্রিয় হয়ে উঠেন। নব্বই দশকের প্রথমার্ধে তিনি সদরপুর সরকারী ডিগ্রি কলেজের জি এস এবং পরবর্তীতে ভিপি নির্বাচিত হন।

ছাত্র রাজনীতির সুবাদে বিভিন্ন পর্যায়ে তাঁর সুখ্যাতি ছড়িয়ে পড়ায় রাজনীতিতে তিনি আরেক নতুন অধ্যায় শুরু করেন। শপথ নেন দেশ সেবায় নিজেকে নিবেদিত প্রান হয়ে সর্বসাধারণের জন্য কাজ করে যাওয়ার। এরপর একাধারে ২০০৩ এবং ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোট বিপ্লবের মাধ্যমে জয়লাভ করেন। এতে তিনি ১৩ বছরের অধিক বা দিনের হিসেবে ৪ হাজার ৮ শত ৩৫ দিন বেশ সফলভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জাফর কাজী সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক পরিবারের সন্তান। ইতিপূর্বে তাঁর দাদা কাজী আলতাফ হোসেন ও বড় চাচা কাজী খলিলুর রহমান উভয়ই একাধিকবার উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর ছোট চাচা কাজী শফিকুর রহমানও একাধিক বার সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। জাফর কাজী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার লক্ষ্যে ইতিমধ্যে ইউনিয়নব্যাপী ব্যপক গণসংযোগ করে চলছেন।

গণমাধ্যম-কর্মীদের জাফর কাজী বলেন, “৭ নং সদরপুর ইউনিয়নবাসি আমাকে যেভাবে বিশ্বাস ও ভালোবেসে কাছে টেনে নিয়েছেন সত্যিই আমি তাদের কাছে চির ঋণী। আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের প্রতি সঠিকভাবে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করে যেতে পারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page