আজিজুর রহমান দুলাল : গতকাল শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও করোনাজনিত কারনে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় মানুষের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা, ফরিদপুর,এর উপ-পরিচালক মোঃ আসলাম মোল্লা, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে জানা যায়, বর্তমান অর্থ বছরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ সময় অনান্যের মাঝে উপস্থিত ছিলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্ত কর্মচারীগত।
You cannot copy content of this page
Leave a Reply