1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর পৌর টুর্নামেন্ট আজকের খেলায় ২২ ও ৫ নং ওয়ার্ড একাদশের জয় লাভ

  • বর্তমান সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌর টুর্নামেন্ট আজকের খেলায় ২২ ও ৫ নং ওয়ার্ড একাদশের জয় লাভ
ফরিদপুর পৌর টুর্নামেন্ট আজকের খেলায় ২২ ও ৫ নং ওয়ার্ড একাদশের জয় লাভ

ফরিদপুর পৌর টুর্নামেন্ট আজকের খেলায় ২২ ও ৫ নং ওয়ার্ড একাদশের জয় লাভ

মানিক দাস : মুজিব বর্ষ পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবার এর খেলায় জয়লাভ করেছে ২২ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড একাদশ। শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২২ নং ওয়ার্ড ১-০ গোলে ২৪ নং ওয়ার্ড কে পরাজিত করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মারুফ। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলা হলেও তাতে কোনো ফল না আসায় একমাত্র গোলে জয়লাভ করে ২২ নং ওয়ার্ড।

এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান বিজিত দলের সাকিবুল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমেদ মানু , জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, আজাদ হোসেন প্রমূখ। অন্যদিকে কোমরপুর এমএ আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ৫ নং ওয়ার্ড একাদশ ১-০ গোলে ৪ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করেন। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাগর।

প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শুভ কর্মকার। এই মাঠে বিজয়ী দলের খেলোয়াড় শুভ কর্মকার কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনি, উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান, পৌর কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, জয়গুন বেগম প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page