1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৮৮ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কারিগরি প্রশিক্ষন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর পৌরসভার নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র। ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার নবনিযুক্ত মেয়র পৌরসেবা প্রদান কালীন সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ফরিদপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের পক্ষ থেকে অধ্যক্ষ মো: আখতারুজ্জামান ও ইন্সপেক্টর সৈয়দ আজমল হোসেন নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তার কর্মজীবন সফল করার প্রার্থনা করেন।

এদিকে শুভেচ্ছা পাবার পর অমিতাভ বোস এক প্রতিক্রিয়ায় বলেন, এখন থেকে পৌরবাসীর খেদমতে তিনি আত্মনিয়োগ করেছেন। একই সাথে তার শুভাকাঙ্খীসহ পৌরবাসী তাকে নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ফরিদপুর পৌরসভা হবে নাগরিকদের সেবার আশ্রয়স্থল, নাগরিকরা যাতে শান্তি পূর্ণভাবে পৌর সেবা পায় তা শতভাগ নিশ্চিত করা হবে। একই সাথে নাগরিকরা যেন মেয়রের কাছে মন খুলে কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পায় সে ব্যাপারে আমার আন্তরিকতার কোন ত্রুটি থাকবে না। সবাই মিলে একসাথে কাজ করলে পৌরসভা কে দেশের মধ্যে এক নম্বর অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব বলে দাবি করেন ফরিদপুর পৌরসভার নবনিযুক্ত মেয়র অমিতাভ বোস।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page