1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন

  • বর্তমান সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন
চরভদ্রাসনে দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন

চরভদ্রাসনে দিনব্যাপি ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসনে সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরন ও সমবায়ীদের আতœকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প গ্রহনের লক্ষ্যে সমবায়ী সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২২সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। এসময় জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক সমবায়ীদের সামনে সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচি, জেলা সমবায় প্রশিক্ষক লাকি আক্তার, চরভদ্রাসন ঘর মালিক সমবায় সমিতির সদস্য মো. নজরুল ইসলাম শিকদার, উপজেলা সদর ইউনিয়নের দুগ্ধ মিল্কভিটা সমবায় সমিতির সভাপতি মো. রাছেল জামান, বাজার বনিক সমবায় সমিতির সেক্রেটারি মো. আবুল কালাম, স্বনির্ভর সঞ্চয় ও রিনদান সমবায় সমিতির সভাপতি মো. মনির হোসেন পিন্টু ও মাতৃমঙ্গল সমবায় সমিতির সভাপতি রতন কুমার টিকাদার প্রমূখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page