1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে সেতুর বেহাল দশা

  • বর্তমান সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে সেতুর বেহাল দশা
চরভদ্রাসনে সেতুর বেহাল দশা

চরভদ্রাসনে সেতুর বেহাল দশা

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কারিগর ডাঙ্গী এবং গাজীর টেক ইউনিয়নের এর সীমান্তবর্তী একটি সেতুর মাঝ খানে ভেঙ্গে দীর্ঘদিন ধরে একটি বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে।যেকোন সময় ঘটতে পারে বড়ধরনের দূর্ঘটনা।বাশের মাচাইল দিয়ে কোন রকমে চলাচল করছেন স্থানীয় জনগন। সরেজমিনে দেখা যায় ব্রিজের মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে।

এছাড়া সেতুর প্রত্যেকটি স্থানে ভাঙ্গন এবং ফাটল ধরেছে। ব্রিজের মাঝখান থেকে ভেঙে পড়ার কারণে এলাকার লোকজনের যাতায়াত সহ ভ্যানচালক রিকশাচালক অটোচালকদের সহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্যানচালক মোঃ আদেল বেপারী জানান তিন মাস আগে সেতুটি ভেঙে গেছে। স্থানীয় ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইসহাক বাঁশ দিয়ে মাছাল বানিয়ে জনগণের যাওয়ার ব্যবস্থা করে দেন। স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ মোশারফ শিকদারও বলেন মাছাল দেওয়ার পরও ব্রিজটি ঝুকিপূর্ণ রয়েছে, যানবাহন নিয়ে পথচারীদের যাতায়াতের খুব সমস্যা হচ্ছে।

তিনি আরো জানান যে কোন মুহূর্তে ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি দ্রুত এই সেতুটি নতুন করে নির্মাণ করার দাবী জানান। সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসাহাক বলেন ছোট একটি ছিদ্র হতে আজ এত বড় গর্তের সৃষ্টি হয়েছে।চলাচলের জন্য সাময়ীক ব্যবস্থা করা হলেও চরম ঝুকি নিয়ে চলাচল করে জনসাধরন। সেতুটি নতুন করে মেরামত করা হলে এলাকাবাসী সহ পথচারীদের যাতায়াত সুবিধা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page