1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

সালথায় দেশীয় মাছ ও শামুক রক্ষায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

  • বর্তমান সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে
সালথায় দেশীয় মাছ ও শামুক রক্ষায় মা‌ছের পোনা অবমুক্তকরণ
সালথায় দেশীয় মাছ ও শামুক রক্ষায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

সালথায় দেশীয় মাছ ও শামুক রক্ষায় মা‌ছের পোনা অবমুক্তকরণ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ বে‌শি বে‌শি মাছ চাষ ক‌রি, বেকারত্ব দুর ক‌রি এই প্রতিপাদ‌্য বিষয় কে সাম‌নে রে‌খে ২০২১-২০২২ অর্থ বছ‌রে দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হ‌য়ে‌ছে। উপ‌জেলা মৎস‌্য দপ্ত‌রের বাস্তবায়‌নে বুধবার ( ২২ সে‌প্টেম্বর) বেলা ১১টায় উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের চু‌লের বি‌লে, রামকান্তপুর ইউ‌নিয়‌নের বা‌হিরদিয়া মাদ্রাসার পুকু‌রসহ উপজেলার ৬‌টি জলাশ‌য়ে এই মা‌ছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রা‌জিব রায় এর সভাপ‌তি‌ত্বে এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, উপ‌জেলা সমাজ‌সেবা অ‌ফিসার ফজ‌লে রা‌ব্বি নোমান, পল্লী সঞ্চয় ব‌্যাং‌কের ম‌্যা‌নেজার এখ‌তিয়ার লিটন, রামকান্তপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান আশরাফ আ‌লি লিটু, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি রা‌কিবুল হাসান জু‌য়েল প্রমূখ।

উপজেলা মৎস্য অফিসার রাজিব রায় বলেন, ২০২১-২০২২ অর্থ বছ‌রের আওতায় দেশীয় প্রজা‌তির মাছ ও শামুক সংরক্ষণ প্রক‌ল্পের আওতায় উপ‌জেলার ৬টি স্থানে মোট ২৮৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনামাছ অবমুক্তকরণ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page