1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ

  • বর্তমান সময়: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে
লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ
লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ

লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর অন‌্যতম সদস্য এবং জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি) এর রাজনৈতিক প্রতিনিধি ও বি‌শিষ্ট কৃ‌ষি গ‌বেষক শাহদাব আকবর লাবু চৌধুরীকে নিয়ে সম্প্রতি ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে দৈনিক মানবজমিন ও দৈ‌নিক সংবাদসহ ক‌য়েক‌টি পত্রিকায় সংবাদ প্রকা‌শিত হয়। প্রকা‌শিত এই সংবাদ‌কে মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট দা‌বি ক‌রে সালথায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ ক‌রে‌ছে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।

লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ

লাবু চৌধুরীর নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সালথায় আঃলী‌গের বিক্ষোভ সমাবেশ

উপ‌জেলা আওয়ামীলী‌গের আ‌য়ে‌াজনে মঙ্গলবার (২১ সে‌প্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয় এরপর এক‌টি বিক্ষোভ মি‌ছিল বের করা হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠনি ক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

বিক্ষোভ সমাবেশে শাহদাব আকবর লাবু চৌধুরীকে নিয়ে পত্রিকায় গত ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বক্তারা। এসময় বক্তারা বলেন, লাবু চৌধুরীর নেতৃত্বে (ফরিদপুর- ২আসন) সালথা-নগরকান্দায় শান্তির সুবাতাস বইছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ছাতার নিচে আসছে। লাবু চৌধুরী বিরুদ্ধে কেও ষড়যন্ত্র করলে আমরা নেতাকর্মীরা কঠোর ভাবে তাদের প্রতিহত করবো। লাবু চৌধুরীর সময়ে কোন বিএনপির লোক আওয়ামী লীগে যোগদান করে নাই।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া বলেন, আমরা ঐ প্রত্রিকার বিরুদ্ধে আইনি লড়াই করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page