1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন
দিনাজপুরে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন

দিনাজপুরে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলার গোর-ই-শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম খেলা দিনাজপুর জেলা পুলিশ দল বনাম পঞ্চগড় জেলা পুলিশ দল এবং অপরটি গাইবান্ধা জেলা পুলিশ দল বনাম লালমনিরহাট জেলা পুলিশ দল অংশগ্রহণ করেন। এ কাবাডি টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের পক্ষে জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুব্রত মজুমদার ডলার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর এবং জনাব স্বরুপ কুমার বকশী বাচ্চু, সভাপতি, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর। উক্ত খেলায় সভাপতিত্ব করেন আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স দিনাজপুর, মোজাফ্ফর হোসেন, অফিসার ইন-চার্জ, কোতয়ালি থানা, দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page