1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর পৌরসভা পরিচালনায় সাংবাদিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস

  • বর্তমান সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌরসভা পরিচালনায় সাংবাদিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস
ফরিদপুর পৌরসভা পরিচালনায় সাংবাদিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস

ফরিদপুর পৌরসভা পরিচালনায় সাংবাদিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর পৌরসভা কে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন মেয়র অমিতাভ বোস। তিনি আজ রাতে ফরিদপুর পৌরসভা মিলনায়তনে পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মেয়র অমিতাভ বোস বলেন , যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমরা চাই যুবসমাজ আবার মাঠে ফিরে আসুক। এবং তারা নিয়মিত খেলাধুলা করুক। এবছর ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম। পরবর্তীতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা হবে। এই টুর্নামেন্টের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে কোন হায়ারের খেলোয়াড় থাকবে না। এবং প্রতিবছরই খেলাগুলি অনুষ্ঠিত হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি আগামী ২০ তারিখে সবাইকে মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান। এছাড়া সাংবাদিকদের তিনি বিভিন্ন সমস্যা শোনেন এবং তা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির,

এ সময় প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পৌর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক রফিকুল ইসলাম, হিসাব রক্ষক সবুর উল হক বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান,, সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page