1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা রাইফেল ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার রাইফেল ক্লাবের বার্ষিক সাধারন সভা আজ সকাল সাড়ে এগারোটায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন রাইফেল ক্লাবের উন্নয়নে ক্লাব কে ঢেলে সাজাতে হবে। এখান থেকে ভালো খেলোয়ার বেরিয়ে এবং দেশের ক্রীড়াঙ্গনে তারা অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

এজন্য তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাইফেল ক্লাবের সহ-সভাপতি ও ফরিদপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন আহমদ মানু , রাইফেল ক্লাবের সিনিয়র সদস্য এইচ এ এস আলম, নুর উদ্দিন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ক্লাবের সদস্য আওলাদ হোসেন বাবর, ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, রাইফেল ক্লাবের কার্য নির্বাহী সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিমেষ রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page