1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের তৎপরতা

  • বর্তমান সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে
দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের তৎপরতা
দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের তৎপরতা

দিনাজপুর রংপুর মহাসড়কে অযান্ত্রিক যান চলাচল বন্ধে দশমাইল হাইওয়ে পুলিশের তৎপরতা

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দিনাজপুর রংপুর মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা,ইজিবাইক,ট্রলি, সিএনজি ও থ্রি হুইলার চলাচল রোধে কঠোর অবস্থানে আছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ।(সম্পূর্ন ভিডিও দেখতে নিচে ক্লিক করুন)

 

এদিকে আজ শুক্রবার বিকেলে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ সফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ দিনাজপুর রংপুর মহাসড়কের দশমাইল মোড় বাজারে চেকপোস্ট বসিয়ে দশমাইল হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়ক থেকে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলরত ৩ টি ইজিবাইক, সিএনজি ও ভ্যান আটক করে মামলা দেয়া হয়। পুলিশের তৎপরতার অভিযান টের পেয়ে অটোরিকশা,ইজিবাইক, সিএনজি,ট্রলি ও থ্রি হুইলার বাইপাস দিয়ে পালিয়ে যায়। পরে দশমাইল মোড় বাজারে ঘন্টা দুয়েক দশমাইল হাইওয়ে থানা পুলিশ অবস্থান করার পর থানায় চলে আসে।

এদিকে গত কয়েকদিনে ইজিবাইক,অটোরিকশা ও থ্রি হুইলারে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় কয়েক জন। যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা এরাতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কঠোরভাবে তৎপরতা চালাচ্ছে দশমাইল হাইওয়ে থানা।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব ব্যাটরী চালিত অটোরিকশা,ইজিবাইক,ট্রলি, সিএনজি এবং থ্রি হুইলার চলাচলে মহাসড়কে যানজট সৃষ্টির একমাত্র কারণ এবং প্রায়ই ঘটছে নানা দূর্ঘটনা। তিনি আরো বলেন, দশমাইল হাইওয়ে থানাধীন ৫১ কিমি মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে কোন অটোরিকশা,ইজিবাইক, ট্রলি সিএনজি এবং থ্রি হুইলার কোন অবস্থাতেই চলতে দেয়া হবেনা। এ জায়গায় আমাদের অবস্থান জিরো টলারেন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page