1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম

  • বর্তমান সময়: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম
ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম

ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার কার্যক্রম প্রকাশ করেছে । বিকেলে জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং এ সংক্রান্তে ০১ টি মাদক মামলা রুজু করা হয়। জেলায় মোট ০৬টি মামলায় ১০(দশ) জন আসামী গ্রেফতার হয়। মোট ১৫ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়। ট্রাফিক পুলিশ ০৭ টি প্রসিকিউশন দেয় ও বিভিন্ন ধরণের ০৫ টি গাড়ী আটক করে এবং ৫৭,৫০০/- টাকা জরিমানা আদায় করে। জেলা পুলিশ কর্তৃক গৃহীত কার্যক্রম নিম্নে প্রদত্ত হলো।

কোতয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা কালে নিয়মিত মামলায় ০৫ জন আসামী ও ওয়ারেন্টের ০৫ জন আসামি গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গো‌য়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তৃক ১৬/০৯/২০২১ তারিখ ২১.৪৫ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন নিখরদী বৌঘাটা বাজার সংলগ্ন বৌঘাটা ব্রীজের পশ্চিম পাশে জনৈক আফসার শেখ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১। মোঃ ফরিদ মিয়া ওরফে ফিলকু (৩২), পিতা- মোঃআইয়ুব মিয়া, সাং-বাখুন্ডা পশ্চিমপাড়, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর এর কোতয়ালী থানার এফ আই আর নং-৫৯ (জিআর নং-৭৭৪/২০২১), তারিখ-১৮ সেপ্টে, ২০২১; ধারা- ৩৬(১) এর ১৯(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ভাংগা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভাঙ্গা থানার জিআর ০৩/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হিরু কাজী(৫২), পিতা-মৃত ছত্তার কাজী, সাং-মুন্সীকান্দা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর কে গ্রেপ্তার সহ মোট দুইটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলফাডাঙ্গা থানার জিআর- ৩০২/২১ এর আসামি ১। মো: হৃদয় শেখ @ বিল্লাল, পিতা-মো: জাকির হোসেন শেখ, সাং- ধুলজুড়ি, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। সালথা থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ০৭ জন আসামি এবং সিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়। মধুখালী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে থানা এলাকায় ওয়া‌রেন্টভূক্ত ০২ জন আসামী গ্রেফতার করা হ‌য়। সদরপুর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টের ০২ জন আসামি গ্রেপ্তার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ০৭ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১৪ টি, আদায় কৃত জরিমানার প‌রিমান- ৫৭,৫০০/- টাকা, আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল-০১ টি, ইজিবাইক-০৩ টি, মাহেন্দ্র-০১ টি। ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলা পুলিশ, ফরিদপুর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page