1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দেশে ভাইরাসজনিত জ্বর(ভাইরাল ফিভার) এর প্রকোপ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে
দেশে ভাইরাসজনিত জ্বর(ভাইরাল ফিভার) এর প্রকোপ
দেশে ভাইরাসজনিত জ্বর(ভাইরাল ফিভার) এর প্রকোপ

দেশে ভাইরাসজনিত জ্বর(ভাইরাল ফিভার) এর প্রকোপ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দেশে ভাইরাসজনিত জ্বর(ভাইরাল ফিভার)এর প্রকোপ দেখা দিয়েছে। এই জ্বর ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেশে করোনাকালে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এতে সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বড়রাও বাদ যাচ্ছে না এ রোগের কবল থেকে।

শিশু রোগ বিশেষজ্ঞরা এই জ্বর করোনার নতুন কোনো ধরন কিনা তা যাচাই করার জন্য জিনোম সিকুয়েন্সিং করারও পরামর্শ দিয়েছেন। এদিকে, দেশে হঠাৎ করে মহামারির মাঝেই শিশুদের মধ্যে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ায় অভিভাবকরা আছেন প্রচণ্ড ভয়ে। ভাইরাসজনিত জ্বরের রোগী সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যে অনেক রোগীকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাল ফিভারের কারণে চিকিৎসাধীন শিশুদের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ এখনো দেখা যায়নি।

এই জ্বরের লক্ষণগুলো হচ্ছে…

👉সর্দি-কাশি, চোখ লাল হয়ে যাওয়া,
👉কাশি খুব বেশি হয়।
👉 জ্বর ১০৩ থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত ওঠে।
👉 জ্বর ৫ দিন থাকে। ৩ দিন থাকে খুবই মারাত্মক।

এই জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের বিভ্রান্তি রয়েছে। এই জ্বর করোনাও না, ডেঙ্গুও না। তবে এই জ্বর করোনার নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা বলা খুব মুশকিল। করোনা কিনা সন্দেহ থাকে। তাই এজন্য জিনোম সিকুয়েন্সিং করা প্রয়োজন।
**জ্বরের জন্য সাধারণ রোগীদের প্যারাসিটামল, সর্দি থাকলে এন্টি হিস্টামিন খাওয়াতে হবে। পাশাপাশি বেশি কাশি অন্য কোনো ধরনের জটিলতা থাকলেও ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা উচিত ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page