1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

  • বর্তমান সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার পড়া হয়েছে
ভাঙ্গায় পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
ভাঙ্গায় পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

ভাঙ্গায় পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক।

এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাাদের সাথে মত বিনিময় করেন। সভায় রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, নির্বাচন যাতে সুষ্ঠ হয় সেজন্য আইনশৃংখলা বাহিনীর সমম্বয়ে মোবাইল টিম কাজ করছে। তিনি আরও বলেন,এবার প্রথম পৌর নির্বাচনে ইভিএম পদ্বতির মাধ্যমে ভোটগ্রহন করা হবে। এখানে কারচুপির কোন বিন্দুমাত্র সুযোগ নেই।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা সবাই যে ভাবে নির্বাচনী আচরন বিধিনিষেধ মেনে চলছেন আশা করি এটা নির্বাচন পরবর্তী পর্যন্ত বজায় রাখবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page