1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুরে ৫৪৩ দিন পর স্কুল কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দের জোয়ারে ভাসছে

  • বর্তমান সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে
সদরপুরে ৫৪৩ দিন পর স্কুল কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দের জোয়ারে ভাসছে
সদরপুরে ৫৪৩ দিন পর স্কুল কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দের জোয়ারে ভাসছে

সদরপুরে ৫৪৩ দিন পর স্কুল কলেজ খোলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনন্দের জোয়ারে ভাসছে

মাসুদ হাওলাদার ,সদরপুর প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণের ফলে দীর্ঘ ১৮ মাস স্কুল কলেজ বন্ধ থাকার পর তা খুলে দেওয়ার ফলে ছাত্র-শিক্ষক ও অবিভাবকদের মাঝে উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত হয়।

 

কোভিড-১৯ মোকাবিলায় গঠিত টেকনিক্যাল কমিটির অনুকূল রিপোর্ট থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে রবিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে একযোগে প্রথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের, বেগম কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশরশি সিব সুন্দরী একাডেমি, সরকারি নির্দেশনা মেনে শিক্ষার্থীদের পাঠদানের আওতায় আনা হয়েছে।

এ নির্দেশনার মধ্যে অন্যতম হলো –২০২১ ও ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হলেও ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন স্কুলে আসতে হবে। এছাড়া রুটিনের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ধারাবাহিক ক্লাসসমূহ নির্ধারণ করা যেতে পারে।
প্রতিদিন নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস রুটিন তৈরির ক্ষেত্রে উপযুক্ত বিষয় সমূহ অনুসরণ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত এসেম্বলি বন্ধ থাকবে!

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page