1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে ডেটাবেইজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে ডেটাবেইজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন
দিনাজপুরে ডেটাবেইজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন

দিনাজপুরে ডেটাবেইজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং ইউনিক আইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার( ১১ সেপ্টেম্বর) সকালের দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে চিরিরবন্দর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে ভার্চুয়ালী ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল।

অনুষ্ঠানে প্রশিক্ষণের ৩০ জন প্রতিষ্ঠান প্রধান ও ৩০ জন আইসিটি শিক্ষক অংশগ্রহন করেন। উল্লেখ্য যে, ধারাবাহিক ভাবে চিরিরবন্দর উপজেলার ১২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং আইসিটি শিক্ষকগণ এ প্রশিক্ষণটিতে অংশ গ্রহন করবেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page