এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালত হইতে ৪টি পরোয়ানাভুক আসামি মেহেদী নামের ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর পুলিশ সুপার এর নির্দেশে বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এএসআই(নিঃ)মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ মেহেদুল ইসলাম ওরফে মেহেদী (২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি হলেন, মোঃ মেহেদুল ইসলাম ওরফে মেহেদী (২৭) পিতা- মৃতঃ মকবুল হোসেন সাং বিজুল ডাংগা, থানা-বিরামপুর,জেলা-দিনাজপুর । বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়। তিনি বলেন,বিজ্ঞ আদালত হইতে ৪টি পরোয়ানাভুক্ত যথা- এস টি৫৭৬/১৫, জি আর ৪৭০/১৮(বিরামপুর), জি আর ১৬৫/১৯(বিরামপুর), এস টি-৫৭৬/১৫- বিরামপুর থানা পুলিশের একটি দল শনিবার বিরামপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ দুপুরে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়।
You cannot copy content of this page
Leave a Reply