1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর জেলা দাবা লিগ শুরু

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা দাবা লিগ শুরু
ফরিদপুর জেলা দাবা লিগ শুরু

ফরিদপুর জেলা দাবা লিগ শুরু

মানিক দাস : ফরিদপুর জেলা দাবা লিগ শুরু হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ ও একেএস গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা আজ বেলা ১১ টায় শেখ জামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি একেএস গ্রুপের পরিচালক শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশগ্রহণ করছে .। প্রত্যেকটি দলই পাঁচটি করে পাঁচজন করে খেলোয়াড় অংশ নিচ্ছেন। সভায় বক্তারা বলেন দাবা একটা জনপ্রিয় খেলা কিন্তু এটা হারিয়ে যাচ্ছিল। এ খেলাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ থেকে বিশ্বমানের দাবারু বের করতে হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুললে প্রত্যেকটি স্কুল এ দাবা প্রতিযোগিতা আয়োজন করা হবে। বক্তারা বলেন এখন থেকে সারা বছর যাতে শেখ জামাল স্টেডিয়ামে দর্শক আসে সে জন্য বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করা হবে।

সংক্ষিপ্ত বক্তব্য মেয়র অমিতাভ বোস বলেন ফরিদপুরে কিরাম করে পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে। এ জাগরণ রাখতে ধরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। এ মাসের ২০ তারিখে পৌর গোল্ডকাপ ফুটবলের পরে ফরিদপুর পৌরসভার উদ্যোগে আরো কিছু খেলার আয়োজন করা হবে। বিশেষ অতিথির ভাষণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি এবং একেএস গ্রুপের পরিচালক শামীম হক জানান ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে একটি নক আউট ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হবে। এখান থেকে ভালো কিছু খেলোয়াড় বের করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন দাবা একটা বুদ্ধিমত্তার খেলা এই খেলার মাধ্যমে অনেক ভালো খেলা তৈরি করা হবে। যারা বাংলাদেশকে বিশ্বে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

সভায় প্রধান অতিথির ভাষণে অতুল সরকার বলেন এখান থেকে ভালো দাবাড়ু তৈরি করা হবে। এবং স্কুল কলেজ খুলে গেলে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, পৌর গোল্ডকাপ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম আহসান তুহিন, মুজিবুল হক ফিরোজ সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আমিনুর রহমান ফরিদ। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং প্রধান অতিথি দাবার চাল দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রতিযোগিতা সমাপনী ঘোষণা হবে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page